
খাগড়াছড়ির মহালছড়িতে শিশুসন্তানকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা।
আজ শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মিঠুন চাকমা এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, মাইসছড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় এক গৃহবধূ নিজের শিশুসন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তাঁর স্বামী তখন বাড়িতে ছিলেন না। এ সময় অভিযুক্ত ব্যাক্তি বাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূর কাছ থেকে পাঁচ মাস বয়সী শিশুসন্তানকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী প্রতিরোধের চেষ্টা করেন এবং একপর্যায়ে চিৎকার দেন। তাঁর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যান।
নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও যৌন নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। কিছু দিন আগে বান্দরবানে এক খেয়াং নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগেও কাউখালী, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়িতে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রামে এসব ঘটনা খুবই ভয়ংকর ও উদ্বেগের। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
অবিলম্বে মাইসছড়িতে গৃহবধূ ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টের ওপর জারি করা গোপন নিষেধাজ্ঞা তুলে নেওয়া ওো নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তাঁরা।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে