
এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
সারজিস বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। তারা হয় শাপলা প্রতীক দেবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনি লড়াই করব, আবার রাজনৈতিকভাবেও রাজপথে লড়ব।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে