
জিন তাড়ানোর নামে এক পরিবারের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এহসান (৩৮) নামের এক কবিরাজের বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে ও কবিরাজের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আজ বুধবার কোটচাঁদপুরের পারলাক গ্রামের বাসিন্দা রওশন আলী বলেন, ‘আমার মেয়ে প্রিয়া খাতুনকে (২২) পাশের মুরুটিয়া গ্রামে বিয়ে দিয়েছিলাম। বিয়ের কিছু দিন পর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। শ্বশুরবাড়ির লোকজন দোষারোপ করে, মেয়ের ওপরে জিনের আসর আছে। ওই সময় মেয়ের শ্বশুর-শাশুড়ি জিন তাড়াতে কোটচাঁদপুরের পারলাট গ্রামের এহসান কবিরাজের কাছে যান। চুক্তি হয় জিন তাড়ানোর। যতবার নিয়ে যাওয়া হবে, ততবার কবিরাজকে ১০ হাজার টাকা দিতে হবে।’
তিনি বলেন, ‘আমি সেই সময় থেকে মেয়ের সংসার টেকাতে ১০ হাজার টাকা করে দিয়ে আসছি। তারপরও সংসার টেকেনি আমার মেয়ের। ৬ মাস হলো তারা আমার মেয়েকে তালাক দিয়েছে। এরপরও আমি সরল বিশ্বাসে ওই কবিরাজের কাছে যাই মেয়েকে চিকিৎসা করাতে।’
রওশন আলী আরও বলেন, ‘আমি মেয়েকে ১০ থেকে ১২ বার দেখিয়েছি। সে অনুযায়ী ওই এহসান কবিরাজ আমার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। পরে জানতে পারলাম, সে ভণ্ড কবিরাজ। সে ভণ্ডামি করে অনেকের কাছ থেকে এমন অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আমার যা কিছু ছিল, বিক্রি করে তাকে টাকা দিয়েছি মেয়ের চিকিৎসার জন্য। গতকাল মঙ্গলবার ওই টাকা ফেরত চেয়ে ও ভণ্ড কবিরাজের বিচারের দাবিতে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছি।’
এহসান কোটচাঁদপুর পারলাট গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি ওই গ্রামের নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তাঁর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী বাড়িতে নেই। ফোন রেখে গেছেন। তিনি বলেন, ‘কী সমস্যা আমাকে বলেন, হুজুর আসলে আমি উনাকে বলব।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটা অভিযোগ করেছেন। রোগী অসুস্থ থাকায় তাকে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে বলেছি। আর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২ ঘণ্টা আগে