
ঝিনাইদহ শহরের প্রবেশমুখে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য ভাঙার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে, নাকি অন্যত্র স্থানান্তর করা হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বুধবার।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার ভাস্কর্যটি অন্যত্র স্থানান্তরের প্রশাসনিক ভাবনা মেনে নিতে নারাজ। পরিবারের দাবি, যেখানে ভাস্কর্যটি ছিল, সেখানেই এটি পুনরায় স্থাপন করতে হবে।
গত ১৪ জুলাই অনলাইনে এবং ১৫ জুলাই আজকের পত্রিকায় ‘ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য কে ভাঙছে জানে না কেউ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের দাবি হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথাযথ মূল্যায়ন করে নির্দিষ্ট জায়গায় ভাস্কর্য নির্মাণ করা। বর্তমানে যে ভাস্কর্যটি ভাঙছে, সেটি আদৌ বীরশ্রেষ্ঠ ভাস্কর্য না। ভাঙা বিষয়ে মুক্তিযোদ্ধাদের কোন আপত্তিও নাই। যেহেতু এটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে, তাই আপাতত এটি ভাঙার কাজ বন্ধ করেছি। মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ নামে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই বিষয়ে আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বুধবার। সেখানে মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নেওয়া হবে। কোন জায়গায় এটি নির্মিত হবে, তা নিয়েও আলোচনা হবে।’
আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে গিয়ে দেখা যায়, ভাস্কর্যটির বিভিন্ন অংশ ভাঙা। বেদির ভাঙা অংশ থেকে ঢালাইয়ের লোহা বের হয়ে আছে। এদিন সেখানে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
স্থানীয় কয়েকজন ইজিবাইকচালক জানান, কয়েক দিন ধরে ভাঙার কাজ চলছিল। গতকাল শনিবার থেকে আর ভাঙতে দেখছেন না। প্রশাসন এটি ওই স্থান থেকে সরিয়ে ফেলতে পারে বলেও শুনেছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের সরকার পতনের পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এ ভাস্কর্যটি হামলার শিকার হয়।
ঝিনাইদহ পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের দিকে পৌরসভার উদ্যোগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা লিংক সড়কে ৩০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণ প্রকল্প নেওয়া হয়।
কয়েক বছর পার হলেও অজ্ঞাত কারণে ভাস্কর্যটির সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি। এর মধ্যে দুই দফা মেয়র পরিবর্তন ও দুই দফা প্রশাসক নিয়োগ হলেও চত্বরের কাজ শেষ হয়নি। কাজ শেষ না হওয়ায় ভাস্কর্যের সম্পূর্ণ আকৃতিও ছিল না। দীর্ঘদিন অবহেলায় ফেলে রাখায় চত্বরে সৌন্দর্যবর্ধনের গাছের পরিবর্তে আগাছা জন্মায়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, ‘তৎকালীন পৌরসভার মেয়র ভাস্কর্যটি নির্মাণের জন্য আমাদের কাছে অনুমতি নিয়েছিলেন। এমনকি কাজের উদ্বোধনী অনুষ্ঠানের সময় আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ এখন ভেঙে ফেলার আগে আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করলো না। পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাপে পড়ে আমাদের জানানো হয়েছে, ভাস্কর্যটি ঝিনাইদহ জেলা শহরের শহীদ মিনারের পাশের গোলচত্বরে স্থাপন করা হবে। কিন্তু সেখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল। সরকার পরিবর্তনের পর সেটি ভেঙে ফেলা হয়েছে। সেই স্থানে আমার চাচা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হলে ভবিষ্যতে আবারও আঘাতের শঙ্কা থাকবে। আমরা এটি মেনে নেব না।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘ভাস্কর্যটি ভেঙে যে ক্ষতি করা হয়েছে, তা পূরণ হওয়ার নয়। অন্য কোথাও নয়, জেলা শহরের প্রবেশদ্বারেই এটি পুনঃস্থাপন করতে হবে। কারণ এটিই ঝিনাইদহের পরিচয় বহন করে এবং নতুন প্রজন্ম এ জেলার প্রবেশমুখেই একজন বীরশ্রেষ্ঠের ইতিহাস জানতে পারবে। অন্য কোথাও স্থাপন করা হলে পরিবারের পক্ষ থেকে তা মেনে নেওয়া হবে না।’
সচেতন মহলের বক্তব্য, ভাস্কর্য অপসারণের ঘটনাকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে মূলত এর পেছনের কারণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতার কারণে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে