
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সন্তানসহ এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো শৈলকুপা উপজেলার শীতলীডাঙ্গার মো. সোহেল রানার স্ত্রী রুপা খাতুন (২৫) ও তাঁদের ৬ বছর বয়সী সন্তান সোয়াদ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাবার বাড়ি বড় গাবলা থেকে ইজিবাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা যাচ্ছিলেন রুপা। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে রুপা মারা যান। আহত সোয়াদকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহেল বলেন, ‘আমার স্ত্রী রুপা খাতুন গতকাল ডাক্তার দেখাতে ঝিনাইদহ সদরে আসে। ডাক্তার দেখিয়ে সে বাবার বাড়িতে ছিল। আজ বিকেলে তার বাড়িতে ফেরার কথা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে জানতে পারি, রুপা মারা গেছে। পরে রাত ৮টার দিকে সোয়াদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, ‘রুপা খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে সোয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নিয়েছে।

নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাঁদের বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মিলন খানসহ সাত-আটজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে তাঁদের ওপর হামলা ও ভাঙচুর চালান...
২৮ মিনিট আগে
এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।
৪০ মিনিট আগে
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার সোহানুর রহমান ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনায় চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোহানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় মামলাটি করেন।
১ ঘণ্টা আগে
মামলার বিবরণে বলা হয়, ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ অন্যান্য আসামিদের সঙ্গে একাধিক মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ‘শত্রুতা’ ছিল।
১ ঘণ্টা আগে