
ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ওষুধ না থাকায় এখান থেকে ওষুধ দিচ্ছে না, বাইরে থেকে কিনে নিতে বলেছেন ডাক্তার। হাসিনা বেগমের মতো অনেকেই সেবা নিতে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলার চিকিৎসাসেবা চাহিদার একটি বড় অংশ পূরণ করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র (ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি) এবং কমিউনিটি ক্লিনিক (সিসি)। তবে কয়েক মাস ধরেই ওষুধ নেই স্বাস্থ্যসেবার প্রথম ধাপের প্রতিষ্ঠানগুলোতে।
ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের তথ্যমতে, জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে ৫৯টি, পল্লী স্বাস্থ্যকেন্দ্র ৭টি, মা ও শিশুকল্যাণকেন্দ্র ৫টি, কমিউনিটি ক্লিনিক ১৭৬টি। স্বাস্থ্যসেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান থেকে খাবার স্যালাইনসহ ২৭টি ওষুধ সরবরাহ করা হতো।
হাসিনা বেগম বৃদ্ধা বলেন, ‘আমার ওষুধ কেনার সামর্থ্য নেই। আমি এই হাসপাতাল থেকে জ্বর, ঠান্ডার ওষুধ নিই। স্যালাইন দেয়, গ্যাসের ওষুধ দেয়। কিন্তু ৫-৬ মাস কোনো ওষুধ পাচ্ছি না আমরা।’
শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রহিমা বেগম বলেন, ‘আমাদের হাসপাতালে আগে ওষুধ দিত। কিন্তু কয়েক মাস ধরে দিচ্ছে না। ক্লিনিকে গিয়ে চাইলে বলে, সরকার ওষুধ বন্ধ করে দিয়েছে। আমরা কোথা থেকে দেব।’
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা রিক্তা খাতুন বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে আমরা সর্বশেষ ওষুধ পেয়েছি।’ পরিবার পরিকল্পনা পরিদর্শক তাশরীফ বিল্লাহ বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ অপর্যাপ্ত। এ অবস্থায় শুধু মুখে মুখে পরামর্শ দেওয়া ছাড়া উপায় দেখছি না।’
ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম বলেন, ‘বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগে কোনো ওষুধের সরবরাহ নেই।’
ঝিনাইদহ সিভিল সার্জন মো. কামরুজ্জামান বলেন, ‘কিছুদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন করে ওষুধের সরবরাহ পুরোপুরি সচল করার বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
৪০ মিনিট আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
১ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
২ ঘণ্টা আগে