
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘যদি আওয়ামী লীগ নিষিদ্ধ (কার্যক্রম) হতে পারে, তাহলে জাতীয় পার্টি (জাপা) কেন নয়? বৈষম্যবিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই-বাছাই করছে।’
আজ শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সরকারি কেশব চন্দ্র কলেজে এই সভা হয়। এর আগে তিনি শহরের টিভি সেন্টারপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।
আসাদুজ্জামান অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। এই হামলা ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ’৮২ থেকে ’৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং (দলটি) নিষিদ্ধের যে দাবি উঠেছে, তার আইনগত সব দিক বিবেচনা করে আমরা ব্যবস্থা নেব।’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘যেখানে মব সৃষ্টির ঘটনা ঘটছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করছে। মানুষের মধ্যে ১৭ বছরের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যেভাবে হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে মব নিয়ন্ত্রণে। যা দু-একটি ঘটনা ঘটছে এটা বিচ্ছিন্ন, নিয়ন্ত্রণ হয়ে যাবে।’
নন-এমপিও শিক্ষকদের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেটুকু আমার করণীয় আছে, আমি চেষ্টা করব তাঁদের জন্য। একই সঙ্গে যাঁরা দুর্ভোগে পড়ছেন, তাঁদের বলব কীভাবে চাকরি পেয়েছেন—তা আমি-আপনি সবাই জানি। যাঁদের টাকা দিয়েছেন, তাঁদের নাম আপনারা প্রকাশ করেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আপনার ভোট যাতে আপনি দিতে পারেন, তেমন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা যে স্বপ্নের পথে হাঁটছি, সেই পথের সারথি হিসেবে আপনাদের সকলকে আমরা চাই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। উপস্থিত ছিলেন সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
৩৩ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
১ ঘণ্টা আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
২ ঘণ্টা আগে