
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে মো. ইসানুর (৪৫) এবং নেবুর আলীর ছেলে মো. ইনতাদুল ইসলাম (৪৬)। তাঁরা দুজনই একই এলাকার বাসিন্দা।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমাম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড় দিয়ে মাদকদ্রব্য পরিবহন করা হবে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল সেখানে চেকপোস্ট বসায়।
এ সময় একটি নীল রঙের ইজিবাইকে করে ফেনসিডিল পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাঁদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অবস্থান কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা ভিডিও মুছে ফেলতে গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও ওঠে।
৪ মিনিট আগে
নাজমার ভাষ্য, আগুন লাগার পর হাসপাতালের ভেতরে লোকজন ছোটাছুটি শুরু করলে কুলসুম ছেলে ও মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। মিম আগে বের হয়ে যায়। পরে ফিরে এসে দেখে, লোকজন তাঁর ভাই স্বাধীনকে টেনে বের করছেন; কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না।
১০ মিনিট আগে
রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে