
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে দুই দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বানাতী বাজারের একটি সেলুনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাক্প্রতিবন্ধী এক নারী। এ সময় রমনী (৪০) নামের এক ব্যক্তি ওই নারীর হাত ধরে টেনে সেলুনের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেললে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে রাত ১০টার দিকে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে জিম্মায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী জুয়েল। এ নিয়ে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে রুবেল হাওলাদারসহ ২-৩ জন আহত হন।
এ ঘটনার বিচার দাবিতে আজ সকালে ব্যবসায়ীরা বাজারের প্রায় ৩৫০টি দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে নামেন। এ সময় ফের ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত ৮ জন আহত হন।
সংঘর্ষের ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বানাতী বাজারের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, পুরো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৪ মিনিট আগে
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
১৭ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি চিকিৎসাযন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যাথল্যাব স্থাপনের নয় বছর পরও চালু হয়নি আর লিনিয়ার এক্সেলেটর রয়েছে বাক্সবন্দী। এ ছাড়া চিকিৎসা সামগ্রী (এমএসআর) কেনায় অনিয়ম ও সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা...
২৪ মিনিট আগে
জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩৫ মিনিট আগে