
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যবসায়ী বা বালুখেকোদের টাকায় যারা রাজনীতি করে সংসদে যান, তারা কখনো জনগণের স্বার্থের কথা বলেন না। তারা যাদের অর্থে নির্বাচিত হন, তাদের পক্ষেই অবস্থান নেন।
আজ রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে এনসিপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হলে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করবে। সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, তার মূল্যায়ন করবেন জনগণই।
নাগরিকদের উদ্দেশে হাসনাত বলেন, শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানের দায়িত্বও নিতে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, তখন বলা হয়েছিল আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কিন্তু শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের উদ্যোগেই বিকল্প তৈরি করেছিলেন। সেই চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের কাছেই জবাবদিহি করেন। কিন্তু অর্থ ও প্রভাবের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা কখনো জনগণের তোয়াক্কা করে না।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে ‘জুলাই পদযাত্রা’ রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।
১ মিনিট আগে
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
পাবনা শহরে ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার বেদে বহরে থাকেন ৫৪ বছর বয়সী ইস্রাফিল। প্রায় ৩৮ বছর ধরে পুকুর, ডোবা ও জলাশয়ে হারানো গয়না খুঁজে বেড়াচ্ছেন তিনি। তাঁর দাবি, বর্তমানে এই বহরে থাকা ১৬টি বেদে পরিবারের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি স্বর্ণডুবুরি পেশা ধরে রেখেছেন।
১ ঘণ্টা আগে