
যশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাসজীবন কাটানো এপিল দেশে ফিরে নিজ গ্রামের মাঠে আঙুর চাষের উদ্যোগ নেন। ২০২৪ সালের জুন মাসে তিনি বাইক্লো, এপোলো ও ব্ল্যাক ম্যাজিক—এই তিন জাতের আঙুরের চারা রোপণ করেন।
সরেজমিনে দেখা যায়, কামরুজ্জামান নিজেই তাঁর জমিতে আঙুরের পরিচর্যায় ব্যস্ত। তিনি জানান, গাছগুলো বড় হওয়ার পর সিমেন্টের খুঁটি, তার ও বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়। চলতি বছরের মার্চ মাসে গাছে ফুল আসে এবং এপ্রিল থেকে ফল ধরতে শুরু করে। বর্তমানে গাছের মাচাগুলো থোকায় থোকায় লাল আঙুরে ভরে গেছে।
এপিল বলেন, ‘মে মাসের শেষের দিকে আঙুর পাকতে শুরু করবে। আশা করছি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারব। দেশে এখন অনেক জায়গায় আঙুরের চাষ হচ্ছে। এভাবে চাষ বাড়লে বিদেশ থেকে আর আঙুর আনতে হবে না, বরং আমাদের অর্থনৈতিকভাবে লাভ হবে।’
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, ‘এপিলের বাগানে যেসব আঙুর ধরেছে, সেগুলো সিডলেস (বিচিবিহীন)। আমাদের এলাকায় এর আগে ড্রাগনসহ নানা বিদেশি ফলের চাষ হচ্ছিল। গত বছর থেকে আঙুরের চাষও শুরু হয়েছে।’

বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা....
৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের আট কবর এলাকায় একটি ভুট্টাখেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ভিজিএফের ৩৭ হাজার ৩০৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে। এর মধ্যে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পেয়েছে ১ হাজার ৫৩৭টি কার্ড। বুধবার (আজ) থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে