চৌগাছা (যশোর) প্রতিনিধি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যশোরের চৌগাছায় আগাছানাশক (ঘাস পোড়ার ওষুধ) পান করে আল মামুন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মন্মথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আল মামুন ওই গ্রামের রবিউল ইসলাম চারুর ছেলে এবং সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে ভোর ৬টার দিকে আল মামুন আগাছানাশক খেলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে পাঠানো হয় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।
সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। তবে পরিবারের সদস্যরা রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, কিছু দিন ধরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় আল মামুনের সঙ্গে তাঁর বাবার মনোমালিন্য চলছিল। আজ ভোরে বাবা রবিউল ইসলাম পটলখেতে ফুল ছোঁয়াতে তাঁর সঙ্গে যেতে বলেন আল মামুনকে। এ সময় মামুন আবারও মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বললে তাঁর বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়।
পরে বাবা একাই পটলখেতে চলে যান। মামুন নিজের শোওয়ারঘরে আগাছানাশক পান করে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে আগাছানাশকের রিঅ্যাকশন শুরু হলে তাঁর চিৎকার চেঁচামেচিতে মাসহ স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভিকটিমকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭ মিনিট আগে
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক
৮ মিনিট আগে
ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে