যশোরের কেশবপুরে যাত্রীবাহী লেগুনা (ট্রেকার) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের উপজেলার কলাগাছি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিহতরা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে ও কলেজ শিক্ষার্থী দিপু মণ্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।
সাগর ও রাজু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চুকনগরের দিক থেকে মোটরসাইকেলে করে সাগর ও রাজু কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে ওই বাজারে পাশে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ও রাজু ঘটনাস্থলেই মারা যান।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, ‘সাগর খুলনার একটি কলেজে পড়াশোনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়কে অকালে তিনিসহ রাজুর মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।’

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৭ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে