যশোর শার্শা উপজেলার নভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই দিন বয়সের একটি শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে অপরিচিত এক নারী ক্লিনিক থেকে দ্বিতীয় তলা থেকে শিশুটি চুরি করে পালিয়ে যান। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় এমন দৃশ্য দেখা যায়।
নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাঈদ হিমন জানান, শার্শার লক্ষনপুর ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের বিল্লাহ হোসেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত বুধবার সকালে ক্লিনিকে ভর্তি করান। ওই দিন বিকেলে শিশুটি জন্ম নেয়। বৃহস্পতিবার দুপুরে ক্লিনিক বেড থেকে কৌশলে এক নারী শিশুটি চুরি করে পালিয়ে যান। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা পরিদর্শন করেছেন।
চুরি হয়ে যাওয়া শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, তাঁর স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে থেকে এক নারী এসে পাশ থেকে তাঁর বাচ্চা চুরি করে। এ চুরির পেছনে ক্লিনিকের কারও হাত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।
শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটি উদ্ধারের কাজ করছে পুলিশ।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে