যশোরের বেনাপোল সীমান্ত থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে গ্রামবাসী। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম বাওড়কান্দা থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গ্রামবাসীরা জানান, বাঘটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাঘটিকে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, 'বেনাপোল বন্দর এলাকা থেকে ৩ কিলোমিটার দূরে বাড়ির উঠানে রাতে দুটি বাচ্চা খেলা করছিল। এ সময় বাঘটি সেখানে গেলে বাচ্চা দুটি চিৎকার করতে থাকে। পরে ঘর থেকে লোকজন বের হয়ে বাঘটিকে দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে বাঘটিকে ধাওয়া করলে বাঘটি অনেকটা আঘাত প্রাপ্ত হয়।'
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বলেন, 'মেছো বাঘ আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার বেনাপোল বন বিভাগের কর্মকর্তাদের কাছে মেছো বাঘটি হস্তান্তর করা হয়।'

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
৩৮ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে