
জামালপুরের বকশীগঞ্জে লাম আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার সীমারপার এলাকায় নিজের বাড়ির পাশে জলপাইগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমারপার এলাকার মো. শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তার দম্পতির মেয়ে। সে উপজেলার উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে লাম আক্তার বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনেরা। পরে নিজের বাড়ির দক্ষিণ পাশে একটি জলপাইগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাম আক্তারকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল লাম আক্তারের। এ কারণে মানসিক অস্থিরতায় সে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী এবং অঙ্গসংগঠনের সদস্যদের অভিযুক্ত করে আরও বলা হয়, হামলাকারীরা মাজারের শিরনি, লাল কাপড়, মোমবাতি রাখার স্থানসহ বিভিন্ন ধর্মীয় উপকরণ ভাঙচুর ও ছিঁড়ে ফেলে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
৪০ মিনিট আগে
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ১৪ বছর বয়সী নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মা-মেয়েসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে