
নৌকা মার্কায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকায় ওসির বক্তব্যের একটি সংবাদ প্রকাশিত হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি বলেন, ‘ওসি স্যারকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। ওসি স্যার পুলিশ লাইন্সে সংযুক্ত হতে প্রস্তুতি নিচ্ছেন।’
গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করে নৌকার বিজয়ে ভোট চান সাধারণ জনগণের কাছে। অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তাঁর বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ-বকশিঞ্জ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মনি বলে উল্লেখ করেন।
এ ছাড়াও তিনি পৌর মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র হিসেবে আখ্যায়িত করেন এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয় করার আশা ব্যক্ত করেন।
তার ২ মিনিট ১১ সেকেন্ডের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সরকারি একজন কর্মকর্তা এমন বক্তব্য দিতে পারে কি না তা নিয়ে উঠে প্রশ্ন।
দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে ১৫ আগস্টে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি শ্যামল চন্দ্র ধর নেত্রকোনার কেন্দুয়া থানার সেহাগপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ২০২২ সালের ২৮ জুলাই তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
১৪ মিনিট আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
২৮ মিনিট আগে