
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ দলীয় আসামিদের চুক্তিতে জামিনের ব্যবস্থা করাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁরা এই অনাস্থা প্রস্তাব দেন।
লিখিত অভিযোগে বলা হয়, ‘আনিসুজ্জামান পিপি হিসেবে যোগদানের পর থেকে চুক্তি করে আওয়ামী লীগ দলীয় আসামিদের জামিনের ব্যবস্থা করেছন। তার জুনিয়র ও বন্ধু আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করিয়ে থাকেন তিনি। আদালতে আসামিদের বিরুদ্ধে শুনানি চলাকালে স্বৈরাচারের দোসরদের পক্ষের আইনজীবীকে জামিনের বিভিন্ন বিষয়ে কানে কানে পরামর্শ দেন, যা উপস্থিত আইনজীবীরা প্রত্যক্ষ করেন। আদালতের বিজ্ঞ বিচারক তাঁকে রাষ্ট্রপক্ষে তাঁর বক্তব্য উপস্থাপন করার জন্য বললে তিনি নমনীয়তা প্রকাশ করেন।
এ ছাড়া তিনি ১ মে একটি মামলা রেকর্ড করার জন্য বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আপত্তিকর ভাষায় কথাবার্তা বলেন। একপর্যায়ে ওসি তাঁকে যে ভাষা সম্বোধন করেছেন, তাতে আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
পিপি আনিসুজ্জামানের আচার–আচরণ, কথাবার্তা আপত্তিকর। তিনি প্রায় সময় সিনিয়র আইনজীবীদের সম্পর্কে বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করেন। এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটরদের তুচ্ছতাচ্ছিল্য করেন। আনিসুজ্জামান পিপি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিক অধিকার হারিয়েছেন বিধায় তাঁকে এই পদ থেকে অপসারণ করতে হবে।’
উল্লেখ্য, ১ মে একটি মামলা রেকর্ড না করায় জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে চাকরি ছেড়ে দিতে বলেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিসুজ্জামান। এ–সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের এপিপি, পিপি ও জেলা আইনজীবী সমিতির নেতারা জরুরি বৈঠক করেন।
আনিসুজ্জামান পিপি পদে দায়িত্বের পাশাপাশি বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৫ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
দুপুরে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আদালত মামলাটি খারিজ করে দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আদালত মামলা খারিজ করেন বলে জানা যায়।
১৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে গমের আটা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে