
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেই চা-পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাঁদের নিজের আপন মানুষের মতো ভালোবাসেন। তাই তিনি চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন।’
মে দিবস উপলক্ষে আজ বুধবার হবিগঞ্জের চুনারুঘাট বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘চা-শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকেরা আর নির্যাতন-নিপীড়ন করতে পারবেন না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেবেন বলে জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চা-বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুহেল আহমেদ, বদরুল আলম, শ্রীকান্ত আহির, পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার, উজ্জ্বল দত্ত প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে একটি র্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকটের কারণে নারায়ণগঞ্জের শহর-বন্দরের মধ্যে ট্রলার চলাচল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। রোববার সকাল থেকে বন্ধ হয়ে যেতে পারে সেন্ট্রাল খেয়াঘাটে নদী পারাপারের ট্রলার সার্ভিস, এমনটি জানিয়েছেন ঘাটের ইজারাদার। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানান ইজারাদার
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মাজেদুল হক হেলাল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের খাসকামরায় তিনি জবানবন্দি দেন।
৩৬ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জমির বিরোধকে কেন্দ্র করে একদল নারীর হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, ভাঙচুর ও মারধরের এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় মাংসের দোকান-সংলগ্ন একটি পানের দোকান ও বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সদ্য যোগদান করা উপাচার্যের মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের এই হট্টগোলের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে