
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে হিমেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন এনায়েতুল্লাহ (২২) নামের একজন।
নিহত হিমেল ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। আহত এনায়েতুল্লাহ চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই যুবক একটি প্রাইভেট কার নিয়ে সড়কে ড্রাইভিং অনুশীলনে বের হন। গাড়ির গতি সামলাতে না পেরে একপর্যায়ে সেটি সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ওই দুই যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। আহত এনায়েতুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে