
১০ বছর আগে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন ৩০ বছরের পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। সম্প্রতি স্বামী তাঁকে তালাক দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেননি মাহা। ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর পাকিস্তানের লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন তিনি।
মাহা পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। তাঁর স্বামী স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
গত শুক্রবার রাতে স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তাঁর স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।
এদিকে বিদেশি বধূ আসার খবরে গত দুই দিন আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে তালাক দেন সাজ্জাদ। কিন্তু সেই তালাক মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে লাহোরে ওই পাকিস্তানি নারীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে আবার পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে ফেরে মাহাও।
তিনি আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তাঁর পরিচয়। পরে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে তাঁদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। তিনি এলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তাঁর আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ওই নারী ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। তিনি থানায় এসেছিলেন। পরে আবার আসবেন বলে চলে যান।’

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
৩ ঘণ্টা আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
৩ ঘণ্টা আগে