
গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয় গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি করেন।
মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০০–৩২০০ জনকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানিয়েছেন, ঘটনার ১১ দিন পর সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩২০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরসহ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের হাজার-হাজার নেতা–কর্মী। এতে বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যান চলাচল।
সেখানে যানবাহনে ভাঙচুর ও যানমালের ক্ষতি হতে পারে এমন সংবাদ পাওয়ার পর সেনাবাহিনীর দুটি টহল টিম ঘটনাস্থলে যায়। সেনাসদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সেনাসদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর দুটি অস্ত্র। এ ঘটনায় আহত হন ৯ জন সেনাসদস্য।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে