
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাতে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, খুলনার বানিয়াখামার এলাকার সৈয়দ এরশাদ আলীর ছেলে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মামসাদ আলী (৩১), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতান শাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), খুলনার তুতপাড়া এলাকার আবু হাসানের স্ত্রী তহুরা বেগম (৫৫), তাঁর মেয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের মো. আসলাম উদ্দিন কুদ্দুছের স্ত্রী তানিয়া আফরোজ (২৮), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া বারইগাতি গ্রামের মো. হাসিব মোল্লার ছেলে সাগর মোল্লা (২৪) ও একই জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার আবদুস সামাদ গাজীর ছেলে সাইদুর রহমান (৪৪)।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. শাহিনুর আলম খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দনসহ পুলিশের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকি আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের কাশিয়ানীর মাঝিগাতী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যান।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী, মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া আফরোজ নামের এক নারী মারা যান। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাঁদের সদস্যদের কাছে হস্তান্তর হরা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে