কথিত নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’য় উদ্বুদ্ধ হয়ে অনেকেই ঘরবাড়ি ছাড়েন। কেউ কেউ সঙ্গে নেন পুরো পরিবার। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটকের পর এসব তথ্য দেয় ডিএমপির কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)। গতকাল শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে তাঁদের আটক করে সিটিটিসি ইউনিট।
আজ রোববার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিটিটিসি। এতে ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, আটক ১০ জন ‘সশস্ত্র জিহাদে’ অংশগ্রহণের উদ্দেশে প্রস্তুতি নিতে যাচ্ছিলেন। কথিত ‘ইমাম মাহমুদের কাফেলা’র এক অনুসারী চিকিৎসক জামিল কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের দুর্গম টাট্টিউলি গ্রামের একটি পাহাড়ের ওপরে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের জন্য ৫০ শতাংশ জমি কিনে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন।
অভিযানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র, কমান্ডো রুট, পাঞ্চিং ব্যাগ ও অন্যান্য প্রশিক্ষণ সামগ্রী, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, নগদ অর্থ এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কথিত এই ইমাম মাহমুদ, ইমাম মাহাদীর অগ্রবর্তী হিসেবে অবতীর্ণ হয়েছেন। তাঁরা বিশ্বাস করেন বিভিন্ন হাদীসগ্রন্থে ইমাম মাহাদীর পূর্ব যে ‘দুর্বল প্রকৃতির’ ব্যক্তির আবির্ভাবের কথা বলা হয়েছে, তাঁদের নেতা ইমাম মাহমুদ সেই ব্যক্তি। আর এই কথিত ইমাম মাহমুদ ভারতীয় উপমহাদেশে জিহাদে নেতৃত্ব প্রদান করবেন।
আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানান মো. আসাদুজ্জামান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৬ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে