
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সারা দেশে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভাগাড় পরিষ্কারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
সানোয়ার আরও বলেন, ময়লার ভাগাড় পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তাঁরা নিজেদের বসতবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের মতো শ্রীপুরেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে কাজ করছেন। পর্যায়ক্রমে উপজেলার সব বাজার ও শহর এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

রাজশাহীতে সতিনের সঙ্গে বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশরাফুল ইসলাম...
৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার...
১ ঘণ্টা আগে