
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে দীর্ঘ ২৫ বছর পর মুক্তি পেয়েছেন পাকিস্তানি নাগরিক রইস খান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পান তিনি। এরপর বেলা দেড়টার দিকে লাল রঙের একটি গাড়িতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার বাসিন্দা এবং দিন মোহাম্মদের ছেলে। তিনি রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, রইস খান ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কারাভোগ করছিলেন। পরে ২০০৫ সালের ৭ জুলাই তাঁর সাজা নির্ধারিত হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তাঁর দণ্ডের মেয়াদ শেষ হয়। তবে দীর্ঘদিন ধরে তিনি ‘মুক্তিপ্রাপ্ত বন্দী’ হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ অবস্থান করছিলেন।
সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে রইস খানকে দূতাবাসের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাড়িটি প্রতিবেশী নুর পাটওয়ারী পরিবারের।
৬ মিনিট আগে
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
২১ মিনিট আগে
খুলনার একটি আদালত চেক ডিজঅনারের মামলায় নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
২৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তকৃত এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নূতন দুলাল ভরট দ্বি-মুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
৪১ মিনিট আগে