
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশ ঘেঁষে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণ করা হয়েছে। গণমাধ্যমে, বিশেষ করে আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে এই অপসারণ কার্যক্রম চালানো হয়।
গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে বিদ্যালয়ের পাশের ময়লার স্তূপ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়টির অন্তত ১৩টি শ্রেণিকক্ষের জানালার পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলা হচ্ছিল। স্থানীয় বাজারের পচা শাকসবজি, হোটেলের বাসি খাবার, মুরগির নাড়িভুঁড়ি ও গৃহস্থালির আবর্জনা জমে সেখানে একটি বড় ভাগাড়ে পরিণত হয়। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে স্থানটি সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন রয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ময়লার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
স্থানীয় বাসিন্দারা জানান, এখন বিদ্যালয় ও আশপাশের পরিবেশ অনেকটা স্বাভাবিক ও স্বাস্থ্যকর হয়ে উঠেছে।

কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
৫ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
১৩ মিনিট আগে
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
১৬ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
১৬ মিনিট আগে