
নিজের প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করে নিজেরা মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ বরাদ্দ দেন। এভাবে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে জাহাঙ্গীরের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশনের প্রায় ৫৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও কমিশন বাণিজ্যের অভিযোগে দুদক অনুসন্ধানে নামে। সে সময় তাঁর নিজের এবং তাঁর পরিবারের নামে থাকা অন্তত ৩২টি ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জব্দ করা হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে ২০২১ সালের নভেম্বর মাসে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে অব্যাহতি শেষে আবারও সক্রিয় হতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৪ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৪ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৫ ঘণ্টা আগে