গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার সন্দেহে স্বামী শরিফ উদ্দিন (৪৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় হাজির হয়েছেন স্ত্রী। এদিকে গুরুতর আহত যুবক শরিফ উদ্দিন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে।
আজ মঙ্গলবার ভোরে পুলিশ শরিফ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান।
আহত শরিফ কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী হনুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
জানা যায়, শরিফকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন স্ত্রী হনুফা (৩৫)। ৫ মাস আগে প্রেম করে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।
বাড়ির মালিক আমান উল্লাহ বলেন, ‘১ মে শরিফ দম্পতি আমার বাড়ির টিনশেড ঘরে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। গতকাল রাতে হনুফা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে ঘরের বাহির থেকে তালা বন্ধ করে চলে যান। পরে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ এসে আমাদের ডেকে ঘরের দরজা ভেঙে শরিফকে উদ্ধার করে।’
আহত শরিফের স্ত্রী হনুফা বলেন, প্রথম স্বামীর সংসারে দুটি ছেলে রয়েছে তাঁর। ৫ মাস আগে প্রেম করে শরিফকে বিয়ে করেন তিনি। পরে স্বামী শরিফকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। শরিফ এখন অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে তিনি জেনেছেন। এ নিয়ে তাদের সংসারে কয়েক দিন যাবৎ কলহ চলে আসছে। গত সোমবার রাত ৯টার দিকে শরিফ বাসায় এলে হনুফা তাঁকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেন। দুধ খেয়ে শরিফ ঘুমিয়ে পড়েন। স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করছে, তাই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
শ্রীপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেব চক্রবর্তী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ গুরুতর আহত ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই নারী পুলিশি হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
৪ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে তাকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে...
৬ মিনিট আগে
দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
২৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়...
৪৩ মিনিট আগে