Ajker Patrika

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত
নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্যবাহী লরি। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্যবাহী লরির চাপায় মো. সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় লরিচালক ইউসুফ আলীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর পৌর শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত হাছেন আলীর ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান রেলক্রসিং এলাকার সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্যবাহী একটি লরি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন লরিচালক ইউসুফ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতের বড় ভাই মোস্তফা কামাল জানান, সকালে বাড়ি থেকে বাজারে যান সিদ্দিকুর রহমান। রেলক্রসিং পার হয়ে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি লরি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে তাঁর পাঁজর ও মাথায় গুরুতর আঘাত লাগে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত