গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘরের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেতর থেকে দুর্গন্ধ ছড়ানোয় ঘরের দরজা ভেঙে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
আজ বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুরে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার (২৮) ওই গ্রামের সেকান্দর আলীর মেয়ে।
সালমার বড় বোন রোকসানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন রোকসানা একাই বাবার বাড়িতে থাকে। কয়েক দিন যাবৎ বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই। গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত মরদেহ দেখে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’
কীভাবে এবং কী কারণে এমন ঘটেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
১০ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
১৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
৩৫ মিনিট আগে