গাজীপুরের কালীগঞ্জে ট্রেন ও তাল ভর্তি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আজ শনিবার সকালে সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন, গাড়ি চালক পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), তাঁর সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসিন (৫০)।
জানা গেছে, তাল ভর্তি পিকআপ অরক্ষিত গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় চার দশক ধরে বসবাস করা অন্তত ৭৫০ পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়েছে। জমির মালিকানা দাবি করে ওয়ারিশদের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ২৩টি ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উচ্ছেদ বন্ধ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৮ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুর পানান বিলের বোরো ধান ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের সুতাং নদ ভয়াবহ পরিবেশদূষণের কবলে পড়েছে। এই নদ থেকে সংগৃহীত ৩০টি মাছের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করে মোট ৫১টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি মাছে গড়ে প্রায় দুটি প্লাস্টিক কণা পাওয়া গেছে। সুতাংয়ের পানিতেও পাওয়া গেছে বিপুল ক্ষুদ্র প্লাস্টিক ও ভারী ধাতব কণা।
১ ঘণ্টা আগে