Ajker Patrika

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ঈদের মাঠ এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

আজ রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদের মাঠ এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেডের ঝুটের গুদাম ও ঝুটের মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত