
গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এই বিদ্রোহ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। তাতে ১৬ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দীরা জানতে পারেন। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরাও মুক্তির দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়।
এ বিষয়ে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আজকের পত্রিকাকে বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। তাতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথা, কারও চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন।

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো
১৯ মিনিট আগে
যশোরে ছেলের বটির কোপে শরীর থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
২২ মিনিট আগে
পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজি সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
৩৪ মিনিট আগে