
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট নিয়ে করে যায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন আমিন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েক দিন ধরে কয়েক দফায় গুদামে লুটের ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তিকে ওই গুদামের আশপাশে দেখা গেছে। তাঁরা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। ঘটনাটি জানিয়ে পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
৬ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৪১ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে