গাজীপুরের কাপাসিয়ার একটি পল্লি বিদ্যুতের অফিসের পাশ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারের নাম—মো. সোলায়মান ওরফে মুন্সী ইউনুছ আলী (৬৫)।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানার গোস্বাবরস্থ পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোলায়মানের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার ব্যক্তি এক যুগ ধরে জেএমবিতে সক্রিয়। ২০১১ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ছালরা নামক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তাঁর সহযোগী সমর আলীকে গ্রেপ্তার করে র্যাব-০৯। তখন সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে ছিলেন এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১১ সালের পর থেকে কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ২০১১ সালের একটি মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে