
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। তিনি এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।
গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, সিমিন হোসেন রিমি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। ১২২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে প্রাপ্ত ভোট ১ লাখ ৩৬ হাজার ৬৩৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৭২। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাতজন।
বাংলাদেশ কংগ্রেস আব্দুর রব খান ডাব প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী একতারা প্রতীকে পেয়েছেন ৩৭৮ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে মো. সারওয়ার ই কায়নাত পেয়েছেন ১০৫ ভোট। মো. সামসুদ্দিন খান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামসুল হক ট্রাক মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
১ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
১ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
২ ঘণ্টা আগে