Ajker Patrika

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০: ৫৮
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত