Ajker Patrika

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে আলিম হোসেন (৪২) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খৈলসিন্দুর এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে। তিনি কুয়েতে থাকতেন। সম্প্রতি দেশে ফিরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মনির নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আলিমের বিরোধ চলছিল। আজ সকালে তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর স্ত্রী পাশের কক্ষে চলে গেলে আলিম নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁর স্ত্রী প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত