Ajker Patrika

গাইবান্ধায় সীমানা নিয়ে বিরোধে হত্যা, একই পরিবারের চারজন গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সীমানা নিয়ে বিরোধে হত্যা, একই পরিবারের চারজন গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে আদা চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে আদা চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার দশলিয়া বেহারাপাড়া (রায়পাড়া) গ্রামের নিপেন দাস ওরফে খইলশা (৬১), তাঁর স্ত্রী শংকরী রানী (৫১) এবং তাঁদের দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস (২৮) ও সত্য সেন ওরফে সত্য দাস (২১)।

আজ শনিবার র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে আদা চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে আদা চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তাঁর বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পর দিন ৪ জুলাই দুপুরে বাড়ির সামনে ছাগল চরানোর সময় আদা চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে নিপেন চন্দ্র দাস ও তাঁর দুই ছেলে। এ সময় আদা চন্দ্রের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যান তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় আদা চন্দ্র দাসকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। এর পরে আসামিরা আত্মগোপনে চলে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‍্যাব-১২-এর সিপিএসসি, বগুড়া যৌথভাবে গতকাল মধ্যরাতে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাসা থেকে মামলার প্রধান আসামি নিপেন দাস, তাঁর দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস ও সত্য সেন ওরফে সত্য দাস এবং স্ত্রী শংকরী রানীকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন। আজ সন্ধ্যার আগে আসামিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত