
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল বহনকালে আকরাম হোসেন আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। আপেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহতী গ্রামে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ব্র্যাক মোড় এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ২২ বোতল ফেনসিডিলসহ আপেলকে আটক করা হয়। ফেনসিডিলগুলো তাঁর সঙ্গে থাকা ব্যাগে রাখা ছিল। তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে মাদক কারবারি আপেলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৯ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে