
গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মামলার বাদী মো. ইউনুস আলী (৪৫) ও তাঁর বড় ভাই মো. নুরুল ইসলামের (৬৮) বিরুদ্ধে। এতে শামসুন্নাহার বেগম (৪৭) নামের এক বিধবা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘটনাটি উপজেলার রামজীবন ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায়। ভুক্তভোগী মোছা. শামসুন্নাহার বেগম ওই এলাকার মৃত শফিউল আলমের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ইউনুস আলী নিজপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইউনুস আলী ও তাঁর সহযোগীরা শামসুন্নাহার বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি আছে।
অভিযোগ রয়েছে, আদালতের এ নির্দেশ অমান্য করে ১১ এপ্রিল সকাল ১০টার দিকে ইউনুস আলী ও নুরুল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিলে শামসুন্নাহার বেগম ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সরেজমিন দেখা যায়, জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি সেখানে চুলা বসিয়ে আগুন জ্বালানো হচ্ছে, যা পাশের একটি কাঁঠালগাছের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
ভুক্তভোগী শামসুন্নাহার বেগম বলেন, ‘১৯৯১ সালে জমিটি ক্রয় করে তখন থেকেই ভোগদখলে আছি। হঠাৎ তারা মালিকানা দাবি করে মামলা করে। বর্তমানে ১৪৪ ধারা জারি থাকায় আমরা জমিতে যাইনি। কিন্তু তারাই আইন অমান্য করে দখলের চেষ্টা করছে। আমি একজন অসহায় বিধবা, আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় শুরু হয়। নিহত ব্যক্তি মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ...
১৫ মিনিট আগে
স্বামীর পরকীয়া নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তান্ত্রিকের খোঁজ পেলেন এক নারী। সমাধানের পথ দেখাতে দেখাতে হাতিয়ে নেওয়া হলো ২১ হাজার টাকা। তারপর বুঝতে পেরে মামলা করলেন তিনি। এই মামলায় তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পরিকল্পনাকারীসহ জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দল সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন
১ ঘণ্টা আগে