
গাইবান্ধার পলাশবাড়ীতে ‘ভুল’ চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন মো. রফিকুজ্জামান।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পরদিন ভোর ৪টার দিকে প্রসূতি ও নবজাতক দুজনেই মারা যান। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকটিতে ভাঙচুর চালান। নিহত প্রসূতি পারুল বেগম (২৫) পলাশবাড়ী পৌর শহরের জামালপুর এলাকার বাদশা মিয়ার মেয়ে ও উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী।
এ বিষয়ে সিভিল সার্জন মো. রফিকুজ্জামান বলেন, মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লিনিকটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার পর রাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়।
সিভিল সার্জন আরও জানান চিকিৎসক বা অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অবহেলার কারণেই এ ধরনের মৃত্যু হতে পারে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ক্লিনিকটি সিলগালা করা হয়েছে, পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও একই ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে