Ajker Patrika

গাইবান্ধায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে সালমান ফারসি নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

বিষয়টি দৈনিক আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু সালমান ফারসি। এ সময় সবার অজান্তে পাশেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে পড়ে যায় শিশুটি। পরে টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সালমানকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ভ্যান্সকে ছাড়াই ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল, আলোচনা চলতে পারে ১৫ দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত