Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ: টেন্ডার বক্স ভাঙচুর, কার্যক্রম স্থগিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্রের বক্স ভাঙচুর করে আবেদনপত্র ছিঁড়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্রের বক্স ভাঙচুর করে আবেদনপত্র ছিঁড়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে স্থাপিত আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্সের একটি ভেঙে ফেলে এবং এর ভেতরে থাকা আবেদনপত্র ছিঁড়ে তছনছ করে দেয়। এ সময় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বেলা ৩টা। উপজেলা প্রশাসন এ দিনই বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার আগেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্রের বক্স ভাঙচুর করে আবেদনপত্র ছিঁড়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধার পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্রের বক্স ভাঙচুর করে আবেদনপত্র ছিঁড়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

এদিকে আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র নষ্টের ঘটনায় সময়মতো আবেদনপত্র জমা দিতে না পারায় অনেক আবেদনকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেন, এমন ন্যক্কারজনক ঘটনায় যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার বলেন, ঘটনার সময় উপস্থিত দুর্বৃত্তদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের চিহ্নিত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও নিরাপত্তা বিবেচনায় আপাতত ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলায় বাবার ছুরিকাঘাতে মো. সফিক হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বাবা হারুন হাওলাদার (৫০) ঝালমুড়ি বিক্রেতা।

স্থানীয় লোকজন জানায়, সফিক মাদকাসক্ত ছিলেন। তিন দফা রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা করলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক-সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেছেন তিনি। গত ৭ অক্টোবর মাদক মামলায় সফিক কারাগারে যান এবং ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতে থাকেন। গতকাল দুপুরে সফিক তাঁর বাবার কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে সফিক তাঁর বাবাকে মারধর শুরু করেন। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে কাঁচা মরিচ কাটার ধারালো ছুরি দিয়ে ছেলের পিঠে সজোরে আঘাত করেন। এতে প্রাণ হারান সফিক। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।

নিহত ব্যক্তির মা রাশেদা বেগম বলেন, ‘ও আমাদের একমাত্র সন্তান। অনেক দিন ধরে নেশায় সব শেষ হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, কিন্তু ঠিক হয়নি। গত বুধবার জেল থেকে বের হয়ে বাড়িতে আসে। বাড়িতে এসেই আবারও মাদকের টাকার জন্য আমাকে এবং ওর বাবাকে মারধর শুরু করে। ওর হাত থেকে রক্ষায় ছুরিকাঘাত করেছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলের মারধরের জেরে বাবা ছুরি দিয়ে আঘাত করেছেন বলে প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে। বাবা পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

আজকের পত্রিকা ডেস্ক­
সুব্রত বাইন। ছবি: সংগৃহীত
সুব্রত বাইন। ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে (বীথি) কুমিল্লা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাদিজা ইয়াসমিন বীথির বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার মতো গুরুতর অভিযোগের বিষয়ে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গতকাল রাতে র‍্যাব-১১–এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে বলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বীথি কুমিল্লায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নগরের জেলখানা সড়কে আমরা অভিযান চালাই। এ সময় তাঁকে আটক করা হয়। আটকের পর রাতেই তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, গতকাল কুমিল্লা কারাগারে বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই খাদিজা ইয়াসমিন কুমিল্লা এসেছিলেন।

সূত্রটি আরও জানায়, আটক খাদিজা ইয়াসমিনের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং বাবার পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে সম্পৃক্ততা থাকতে পারে। এসব বিষয়ে গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

ময়মনসিংহ প্রতিনিধি
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহবাসী। ছবি: আজকের পত্রিকা
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহবাসী। ছবি: আজকের পত্রিকা

আজ সারা দেশের মতো ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার ভোরের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, তারপর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর সংসদ, সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক সিকদার বলেন, ‘জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। আগামীর নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এমনটি প্রত্যাশা আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯: ১৬
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার কবির। ছবি: আজকের পত্রিকা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার কবির। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব।

গতকাল সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে কবীর ওরফে দাতভাঙ্গা কবীরকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার রাতে নারায়গঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে পল্টন–থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

তদন্ত–সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করছেন, ফয়সাল করিম মোটরসাইকেলের পেছনে বসে ওসমান হাদিকে গুলি করেছিলেন। ফয়সাল করিম এখনো পলাতক।

ফয়সাল করিমের স্ত্রী পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাসহ মোট ছয়জন।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রাম। ফয়সাল করিমের বাড়িও পটুয়াখালীতে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কবির ৫ ডিসেম্বর ফয়সল করিমের সঙ্গে বাংলামোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। ফুটেজ দেখানোর পর কবির সেটি স্বীকার করেছেন।

কবির রাজধানীর আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। হামলার পরে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার একটি ইটভাটার ছনের ঘরে লুকিয়ে ছিলেন।

র‌্যাব-১১–এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।