
গাইবান্ধায় মাজারের ওরশে পোড়া খিচুড়ি দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে আহমেদ আলী (৫০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মাজারসংলগ্ন শখের বাজার ওরশে এই ঘটনা ঘটে।
নিহত আহমেদ আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজারের মাজার থেকে ওরশের খিচুড়ি নেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তাঁর ভাই মনু মিয়া। পরে তাঁরা সেই খিচুড়ি দেন আহমেদ আলীকে (নিহত)। বুধবার সকালে আহমেদ আলী তাঁর দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পান। এ সময় আহমেদ আলী জানতে চান তাঁকে কেন খাওয়ার অযোগ্য পোড়া খিচুড়ি দেওয়া হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেনু ও মনুর এলোপাতাড়ি ঘুষিতে আহমেদ আলী তাঁর ওষুধের দোকানের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহমেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাঁকে প্রকাশ্য জনসভায় ১২ তারিখ (ভোটের দিন) পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য দুই
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান আর নেই। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থেকে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতালে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে গেছে।
২ ঘণ্টা আগে