
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পৈতৃক জেলা ফেনীতে। আজ মঙ্গলবার সকাল থেকেই ফুলগাজীর দৌলতপুরে তাঁর পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা। সেখানে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এ পর্যায়ে আর কেউ পৌঁছাতে পারেননি। বেগম খালেদা জিয়া প্রথম কর্মসূচিতে ফেনীতে এসে আমাদের বাড়িতে অবস্থান করেছিলেন। এরপরও বহুবার এসেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।’
বিএনপি নেতা মোশাররফ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা ফেনীবাসী সব সময় গর্ব করেছি। “ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা” এই স্লোগানটি রাজনৈতিক অঙ্গনে অনন্য মাত্রা দিয়েছিল। তার চলে যাওয়ায় আজ সবকিছু শেষ হয়ে গেল।’
খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেন, ‘এই বাড়ির সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা আশা করছিলাম, সুস্থ হয়ে আবারও তিনি এখানে ফিরবেন। কিন্তু আজকে তাঁর মৃত্যুর সংবাদ সবকিছু চিরদিনের জন্য ম্লান করে দিয়েছে।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে তাঁর পক্ষে গতকাল নেতা-কর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৪ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৪ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৪ ঘণ্টা আগে