
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে ২০ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে শহরের চারটি কেন্দ্রে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭ জন ও শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, শহরের চারটি কেন্দ্রে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে একজনের বদলে আরেকজন পরীক্ষা (প্রক্সি) দিতে এলে ২০ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন রংপুরের মোহাম্মদ রুবেল, ফয়সাল মিয়া, রফিকুল ইসলাম, তারেক হোসেন, মিঠু সরকার; কিশোরগঞ্জের মোহাম্মদ খলিল, মুজাহিদ, আমির আলী; বগুড়ার মোহাম্মদ মামুনুর রশীদ, ইদ্রিস আলী, গাইবান্ধার মাজহারুল ইসলাম, আরশাদ উজ্জামান, সাহেদ জুয়েল, নেত্রকোনার আরিফুল ইসলাম; লালমনিরহাটের মোহাম্মদ মুসফিকুর; দিনাজপুরের আল আমিন; শরীয়তপুরের আমিনুল ইসলাম, শেরপুরের সুমন মিয়া, রাজবাড়ীর আকমল হোসেন ও বরগুনার মোহাম্মদ রাসেল।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি...
৪ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আজ শুক্রবার ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় তিন দফা রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে