ফরিদপুর জেলা জজ আদালতের সমন গ্রহণ না করে সমন জারিকারকদের হেনস্থা করায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমকে তলব করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে একই কার্যালয়ের নাজির উকিল মিয়াকেও হাজির হতে বলা হয়েছে। আগামী ২১ জুন দুজনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, ‘ঘটনার পর ফরিদপুরের সিনিয়র সহকারী জজ আদালত ওই ইউএনওকে শোকজ করেছিলেন। কিন্তু ইউএনও হাজির হননি। এরপর ফরিদপুরের জেলা ও দায়রা জজ বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে লিখিতভাবে জানান। সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করলে তিনি বিষয়টি এই বেঞ্চে পাঠান।’

মানিকগঞ্জের দৌলতপুরে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে হটানো যাবে না। চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতের ওপর গুরুত্ব দেন তিনি।
৫ মিনিট আগে
গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়নাতদন্তের প্রায় ৩০ ঘণ্টা আগে অর্থাৎ ১৬ জুলাই রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ আগস্ট সাজিদের বাবা অজ্ঞাতদের আসামি...
৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকা থেকে অনলাইন জুয়াড়ি, মাদক কারবারিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে এসআরবি।
১২ মিনিট আগে