
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ২৭৬ জন কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে খনি কর্তৃপক্ষকে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খনির প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বড়পুকুরিয়া কয়লাখনি একটি লাভজনক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খনি চালুর সময় মাস্টাররোল ও ক্যাজুয়াল ভিত্তিতে ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে যেসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে স্থায়ী না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালানো হয়।’
তিনি জানান, বর্তমানে এই আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ২৭৬। এর মধ্যে ২০০৮ সালে কিছু লোককে স্থায়ী করা হলেও ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কাউকে স্থায়ী করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে চারবার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
আশরাফুল ইসলাম আরও বলেন, ‘খনির অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী যেখানে ২ হাজার ৬৭৪ জন কাজ করার কথা, সেখানে ২০১৬ সালে তা সংশোধন করে মাত্র ৯১২ জনে নামিয়ে আনা হয়। স্থায়ী কর্মকর্তারা যেখানে প্রফিট বোনাস, ফেস বোনাস, ইনসেনটিভ, ইনক্রিমেন্ট, মাইনিং ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, লাঞ্চ সাবসিডি ও বিনোদন ভাতা পাচ্ছেন, সেখানে আউটসোর্সিং কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানালেও কোনো সমাধান মেলেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। তাই আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবি না মানলে রাজপথ ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা। সংবাদ সম্মেলন শেষে খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২৮ মিনিট আগে